আমার ইসলামী ব্লগ

কুরআন সম্পর্কে

Feb, 2019
Al-Baqarah 02:02

এটা ঐ (মহান) কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথনির্দেশ।

কুরআনুল কারীম । সূরা আল-বাকারাহ । আয়াত- ০২:০২

নিয়্যাত সম্পর্কে

Feb, 2019
Sahihu Bukhari, Hadis No- 01

আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরাত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে- তবে তার হিজরাত সে উদ্দেশ্যেই হবে, যে জন্য সে হিজরাত করেছে।

সহীহুল বুখারী । হাদীস সংখ্যা- ০১

আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনাকারী

Feb, 2019
As-Saf 61:07

তার চেয়ে অধিক যালিম আর কে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে- অথচ তাকে ইসলামের পথ অবলম্বন করার জন্য আহবান করা হয়। (এ রকম) যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে চালিত করেন না।

কুরআনুল কারীম । সূরা আস-সফ । আয়াত- ৬১:০৭

ইসলামের স্তম্ভ

Feb, 2019
Sahihu Bukhari, Hadis No- 08

ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ১. আল্লাহ ব্যতিত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা। ২. সালাত কায়িম করা। ৩. যাকাত আদায় করা। ৪. হাজ্জ সম্পাদন করা এবং ৫. রমাযানের সিয়ামব্রত পালন করা।

সহীহুল বুখারী । হাদীস সংখ্যা- ০৮

মরন ও জীবন সম্পর্কে

Feb, 2019
Al-Mulk 67:02

যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন- ‘আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বত্তোম? তিনি (একদিকে যেমন) মহা শক্তিধর, (আবার অন্যদিকে) অতি ক্ষমাশীল।

কুরআনুল কারীম । সূরা আল-মুলক । আয়াত- ৬৭:০২

ইসলামের উত্তম জিনিস

Feb, 2019
Sahihu Bukhari, Hadis No- 12

আবদুল্লাহ ইবন ‘আমর (রাঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, ইসলামের কোন জিনিসটি উত্তম? তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে।

সহীহুল বুখারী । হাদীস সংখ্যা- ১২

Follow me